ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 20, 2025 - 7:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 136 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ভেনিসের মেস্রে তে বায়তুল মা, মুর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত প্রায় ৭ শতাধিক প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের রোজাদার ও মুসুল্লি । সে সময় মসজিদের ইমাম হাফেজ আব্দুল আজিজ দোয়া পরিচালনা করেন।

দোয়ায় সমস্ত কবরবাসী ও মুসলিম জাহানের জন্য দোয়া করা হয়। সে সময় উপস্থিত ছিলেন , বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি আবুল কালাম আজাদ , সাধারন সম্পাদক আজাদ খান , সহ সংগঠনে সাবেক নেতৃবৃন্দের মধ্যে নজরুল ইসলাম , শাহাদাৎ হোসেন প্রমূখ সহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ।