ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নতজানু পররাষ্ট্রনীতি আর দেখতে চাই না–আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 23, 2025 - 1:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

কেরাণীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতি আর দেখতে চাই না। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর ভারতের দাসত্ব করে আমাদের পররাষ্ট্রনীতিকে জলাঞ্জলি দিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুষ্টিসহ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।

আমরা আর ভারতের গোলামী করবো না। ভারতের দাসত্ব করব না। তিনি আজ বিকেলে মধ্যের চর এলাকায় মরহুম ইব্রাহিম বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীতে বিএনপি ক্ষমতা এলে বুড়িগঙ্গা উপর খোলামোড়া কামরাঙ্গীচর ব্রীজ হবে। কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ হবে তারেক রহমানের হাত ধরে স্বনির্ভর হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একত্রে থাকার আহবান জানান। আই. বি.এফ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো সজীব বেপারীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি হাজী শামীম হাসান, যুবদল নেতা মাসুদ রানা, সোহেল, জমিরসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।