ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোবাইল চোরাচালানের সময় একজন আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 21, 2025 - 11:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জেট দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় সীমান্তে মোবাইল ফোন চোরাচালান করার সময়, অভিযান পরিচালনা করে ৪৫টি ভারতীয় মোবাইলসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সদস্যরা।

সোমবার দুপুরে গণমাধ্যম পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়। গোপন তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল সকাল ০৬টার সময় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় ০১ জন ব্যক্তিকে ০১টি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায়। টহলদল তার গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাকে ধাওয়া করে ৪৫টি ভারতীয় মোবাইলসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার কোট বাজার গ্রামের ফেত্তার হাজীর ছেলে মোঃ হানজালা (২৫),। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন, প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর আসরারুল হক বলেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ৫৩বিজিবির অধীনস্ত সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।