ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ১লা মে স্মরণসভা ও সংবর্ধনা অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 21, 2025 - 11:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার
রাঙ্গুনিয়া প্রতিনিধি: আগামী ১লা মে ২০২৫ ইং ঈদ পুনর্মিলনী, মরহুম শিক্ষকদের স্মরন সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে  মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল চন্দ্রঘোনা “সাবেক ছাত্র পর্ষদের” এক সভা শনিবার ১৯ এপ্রিল ২০২৫ইং বিকাল ৪টায় শহীদ  হালিম লিয়াকত স্মৃতি সংসদ কার্যালয়ে মাওলানা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় ও অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরীর সভাপতিত্বে   অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১লা মে বৃহস্পতিবার সকাল ৯টায় ঈদ পুনর্মিলনী,  মরহুম শিক্ষকদের স্মরনসভা, সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা সালাহ উদ্দিন নেজামী, মাওলানা নাছির উদ্দীন,  ব্যাংকার মাওলানা মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ,  মাওলানা নাছির উদ্দীন নাহিদ,  মাওলানা আবদুস সাত্তার, হাফেজ মামুনুর রশিদ,  হাফেজ জামাল উদ্দিন, মাওলানা জাহেদ, মাওলানা ওমর ফারুক, মো সাইফুল ইসলাম,  মো জুনায়েদ সহ অন্যান্যরা।
ঐদিন সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এক রোডম্যাপ ঘোষণা করা হবে।
সাবেক ছাত্র পর্ষদের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী সবাইকে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করার আহবান জানান।