ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় শিশুদের খেলাধুলা কে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত এক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 22, 2025 - 10:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তসলেম আলী (৭০) নামে বয়স্ক এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮ টায় জেলার মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের শিংগাঁ গ্রামে। এ ঘটনায় আহত তছলেম আলীর ছেলে বুলবুল হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হলেন, শিংগাঁ গ্রামের রহিম বক্স এর ছেলে আজিজুল হক (৪২) একই গ্রামের নূরুল ইসলাম এর ছেলে বাচ্চু মিয়া (৩২) মৃত নমির উদ্দিন এর ছেলে রহিম বক্স (৭০) ও তাইজুল ইসলামের স্ত্রী ফেরদৌস বেগম।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায় , শনিবার বিকেলে শিংগাঁ গ্রামের বুলবুল হোসেন এর ছেলের সাথে একই গ্রামের মোছা: ফেরদৌস বেগমের ছেলের খেলাধুলা কে কেন্দ্র করে তছলেম আলীর সাথে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে পরদিন রবিবার সকাল ৮টায় স্থানীয় সাবাই বাজার থেকে ধান বিক্রি শেষে বাড়ী ফেরার পথে অভিযুক্তরা পথ রোধ করে তাকে বেদম প্রহার করে মারাত্মক আহত করে এবং ধান বিক্রির ৬০ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ডাক চিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে তাকে রেখে তারা শটকে পড়ে। পরে আহত তসলেম আলীকে উদ্ধার করে রাজশাহীতে চিকিৎসা শেষে মেরুদন্ডের সমস্যা হওয়ায় বর্তমানে সে ঢাকা বি এম কে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান,এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#