ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে শহীদ রাজনের পাকা কবর ভেঙ্গে ফেলছে সন্ত্রাসীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 27, 2025 - 7:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে উত্তর বাহেরচর কবরস্থানে জুলাই বিপ্লবে শহীদ রাজনের পাকা কবর ভেঙ্গে ফেলেছে আওয়ামী সন্ত্রাসীরা। শুক্রবার গভীর রাতে তার কবরটি ভেঙ্গে ফেলা হয়। এই ঘটনায় উপজেলা প্রশাসন ও মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মুহাম্মদ কামাল হুছাইন চৌধুরী জানান,গত শুক্রবার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার নির্দেশে তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর কবরস্থানে শহীদ রাজনের কবর পাকা করে দেওয়া হয়।

শুক্রবার গভীর রাতে উত্তর বাহেরচর এলাকার আওয়ামী দোসররা শহীদ রাজনের পাকা কবর ভেঙ্গে ফেলে। আজ শনিবার শহীদ রাজনের পাকা কবর ভেঙ্গে ফেলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী ঢাকার মিরপুরে ২ আগস্ট রাজন শহীদ হন। শহীদ রাজনের বাড়ি উত্তর বাহেরচর এলাকায় । তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শহীদ রাজনের পাকা কবর ভেঙ্গে ফেলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানান।