ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামা উপজেলায় দিনব্যাপী পাটচাষি প্রশিক্ষণ কর্মসূচী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 29, 2025 - 5:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মোঃ লায়ন ইসলাম ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “সোনালী আশেঁর সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” স্লোগানে উন্নত প্রযুুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের জন্য দিনাজপুরের খানসামা উপজেলায় দিনব্যাপী পাটচাষি প্রশিক্ষণ কর্মসূচী- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ” উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার ০৬ টি ইউনিয়নের ৭৫ জন চাষী অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা।