কুমারখালি পৌর বিএনপির সাবেক আহবায়ক দীর্ঘদিন যাবত মিথ্যা মামলায় আটক
নিজস্ব প্রতিবেদেক: কুষ্টিয়া জেলা বিএনপির নেতা ও কুমারখালি পৌর বিএনপির সাবেক আহবায়ক ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দীর্ঘদিন যাবত কাশিমপুর কারাগারে একটা মিথ্যা মামলায় আটক আছেন। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে কাশিমপুর কারাগার থেকে হুমায়ুন কবিরকে শহীদ তাজউদ্দীন মেডিকেলে স্থানান্তর করা হয়।
সেখান থেকে চিকিৎসা শেষে গত ২৭ এপ্রিল কাশিমপুর কারাগারে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা হুমায়ুন কবিরকে নির্যাতন করা হচ্ছে। এসময় দেখা যায়- হাসপাতালে থাকা অবস্থায় তাকে ডান্ডাবেড়ি পরিয়ে ও হাত কড়া লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেটা নিয়ে জনমতে উদ্বেগ দেখা গেছে। অনেকেই বলছেন- এমন আচারণ একজন মানুষের সঙ্গে নাও কারা যেত। তার কারণ হলো একজন মানুষের চিকিৎসা সেবা তার মৌলিক অধিকার।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির একাধিক নেতা ও কুমারখালি পৌর বিএনপির নেতাকর্মীরা জানান, অবিলম্বে হুমায়ুন কবির ভাইয়ের মুক্তি দাবি জানাই। সেই সাথে তার সাথে যে, শিষ্টাচার হচ্ছে সেটার ও প্রতিবাদ জানাই। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
বিএনপির নেতারা জানান- অবিলম্বের হুমায়ুন কবিরের দ্রুত উন্নত চিকিৎসার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ও দ্রুত তার মুক্তি দেওয়ার সুপারিশ করছি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের চিকিৎসা পাওয়া হলো অধিকার। দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির কারাগারে থেকে অসুস্থ। অবিলম্বের তার উন্নত চিকিৎসা মুক্তি দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা হুমায়ুন কবিরের ভাই মানিক বলেন, আমার ভাই জেলে ভালো নেই। তার সঠিক চিকিৎসা হচ্ছে না। তিনি বলেন, আমার ভাই কুষ্টিয়া জেলা বিএনপি ও কুমারখালি পৌর বিএনপির সাবেক আহবায়ক। দীর্ঘদিন যাবত মিথ্যা মামলায় আটক। অবিলম্বের তার মুক্তি চাই।
এই বিষয়ে জানতে চাইলে কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, তাকে উন্নত চিকিৎসা শেষে গতকাল কারাগারের হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। সে এখন কাশিমপুর কারাগারে আছেন। আর তাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এর কারণ হলো তার নিরাপত্তার জন্য এমনটা করা হয়েছে।








