ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 2, 2025 - 4:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাফছা (৪)। গতকাল শুক্রবার সকালে রাজানগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের খলিল দফাদারের বাড়ির জনৈক মোঃ ইলিয়াস হোসেনের মেয়ে হাফছা নিখোঁজ হয়।

আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় নিখোঁজ শিশুটিকে খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাওয়া যায়নি। পরে বাড়ির পেছনের পুকুরে সন্ধান চালিয়ে পৌনে এগারটায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।