ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর কারণে আতঙ্কে রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকার বাসিন্দা! চাই প্রতিকার
নিজস্ব প্রতিবেদক:ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর কারণে জনসাধারণের জীবন হুমকির মুখে রাজধানীর তেজগাঁও এলাকার নাখালপাড়া এলাকার বাসিন্দা। নাখালপাড়ার ৩০৯/বি-৩ সিএনবি স্থানীয়দের অভিযোগ- স্টাফ কোটার সংলগ্ন ‘সমিতি বাজার’ মার্কেটে নেই সাধারণ মানুষের তেমন কোনো নিরাপত্তা।
জানা যায়, এই সমিতি বাজারে সভাপতি হলেন নাখালপাড়া ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান। আব্দুল মান্নান অত্র এলাকার সহ-সভাপতি হওয়ার প্রভাব খাটিয়ে সমিতি বাজারের সভাপতি হয়েছেন।
সূত্র জানায়, ৩০৯/বি-৩, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা- ১২১৫ এই ভবনটির মালিক আব্দুল মান্নান ((৬৩)। এই ভবনে নেই রাজউকের কোনো অনুমোদন। আব্দুল মান্নান সমিতি বাজারের (মার্কেটের) সভাপতির পদে থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ পথে রোজগার করেছেন এবং অসংখ্য ব্যবসায়ীর নিকট আওয়ামী লীগ নেতার সুবাদ লক্ষ লক্ষ টাকার এক সময় চাঁদা তুলেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি তাকে সবাই ভয় পেত।
জানা যায়, আব্দুল মান্না বেগমগঞ্জ উপজেলা ১২ নং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা। তার পিতার নাম মৃত আব্দুল গফুর। মাতার নাম- মৃত তবুরা বেগম।
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, তেজগাঁও ৩০৯/বি-৩, পূর্ব নাখালপাড়া ভবন/বাজার সমিতির রাজউকের অনুমতি, বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন নেই। এখানের মানুষ নিরাপত্তার সংকটে রয়েছে অনেকেই ভগবানটি ভেঙে ফেলার জন্য সুপারিশ জানিয়েছে। তবে এই বিষয়ে সার্বিক তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানান, নাখালপাড়ার ৩০৯/বি-৩ সিএনবি’র ভবনটির রাজউকের অনুমতি, বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের অনুমোদন না থাকায় ভবনটি ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানাই।
তাদের অভিযোগ- যেহেতু ভবনটি আওয়ামী ফ্যাস্টিস সরকারের সময় গায়ের জোরে উঠানো। এজন্য এটির বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনগত সহায়তার জোর দাবি জানান এলাকাবাসী।
এই বিষয়ে জানতে চাইলে নাখালপাড়া ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, আপনি সরাসরি দেখা করেন কথা বললে বুঝতে পারবেন আসল ঘটনাটি কি।
##








