রাঙ্গুনিয়া গুমাইবিলে মিলেছে ২২ কেজি ওজনের বোয়াল মাছ
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ার শষ্য ভান্ডার খ্যাত গুমাই বিলে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে চন্দ্রঘোনা আধুর পাড়ার জনৈক মো. মোকারম এই মাছটি পান।
চন্দ্রঘোনা বিএনপি নেতা মো. রাসেল জানান, টানা দু’দিনের বৃষ্টিতে গুমাইবিলে এক থেকে দুই ফুট পানিতে নিমজ্জিত হয়। ভাতিজা মোকারম সৌখিনতা বসত মাছ ধরতে গুমাইবিলে যান। বিলের বৃষ্টির পানিতে বোয়াল মাছটি দেখতে পেয়ে বিশেষ কায়দায় ধরে ফেলেন। খবর পেয়ে মাছটি এক নজর দেখার জন্য অনেকে মোকারমের বাড়িতে ছুঁটে গেছেন। মোকারম জানান, বোয়াল মাছটি ক্রয়ের জন্য অনেকে এসেছেন। কিন্তু মাছটি বিক্রি না করে আমার আত্মীয় স্বজনরা মিলে ভাগভাটোয়ারা করেছি। এতে অনেক আনন্দ লাগছে।








