রাঙ্গুনিয়ায় গরুর বাজারে প্রকাশ্যে গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ব্যক্তি আটক
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর বাজারে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম বাচা মিয়া (৬০)। তার বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত নিহতের জামাতাকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. হোসেন (৪০)। তার বাড়ি একই উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে। শুক্রবার (৬ জুন) উপজেলার গোডাউন গরুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বাচা মিয়া নিজের ৩ টি গরু নিয়ে বাজারে আসে।
দুটি বিক্রি করলেও একটি বিক্রির জন্য অপেক্ষা করছিল। এই সময় হঠাৎ অতর্কিতভাবে জামাতা হোসেন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের হতো সোপর্দ করে। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ- পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, ” অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্ত হবে। থানায় হত্যা মামলা হবে।








