কেরানীগঞ্জে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত, অংশ নেয় ৩০টি স্কুল
কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি:আগানগর সরকারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস,প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে কাব কার্ণিভাল-২০২৫,কেরানীগঞ্জ উপজেলা স্কাউট শাখার আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ৩ ঘটিকায় আগানগর আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি রিনাত ফৌজিয়া।এসম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, সঞ্চালনা করেন উপজেলা স্কাউট লিডার,মিজানুর রহমানসহ স্কাউট কমিটির অন্যান্য সদস্যরা।
এতে উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।








