রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে ছাত্রদল নেতার শিক্ষাসামগ্রী বিতরন
রাঙ্গুনিয়া:বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে রাঙ্গুনিয়া উপজেলার তিন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন লালানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম।
সোমবার রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে শিক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হুম্মাম কাদের চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, কলেজের সভাপতি কে. আর. এম পেয়ার উদ্দীন মাহমুদ চৌধুরী, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ও হাসিনা জামান ডিগ্রি কলেজে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।








