ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহেড়া পুলিশ ট্রেনিংয়ের স্ট্যান্ডারটা মাশাল্লাহ অনেক ভাল বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 24, 2025 - 7:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ মহেড়া পুলিশ ট্রেনিংয়ের স্ট্যান্ডারটা মাশাআল্লাহ অনেক ভাল বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) দুপুরের দিকে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, নেক্সট ইলেকশনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং এখানে পুলিশের ট্রেনিংয়ের মান অনেক ভাল। গতকাল যারা মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের বাহিনীরও যদি কারও ভুল থেকে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এছাড়াও মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এলাকাটা খুবই সুন্দর এবং এরকম সুন্দর এলাকা খুব কমই আছে বলে ভূয়সী প্রশংসা করেন তিনি।

এর আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন পিটিসি কর্তৃপক্ষ। পরে তিনি পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাকাডেমিক হল পরিদর্শন করে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত পুলিশদের খোঁজখবর নেন। পরে তিনি শহীদ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন বিদ্যাপীঠসহ অতিথি পরিবহন গাড়ীতে চড়ে তিনি পুরো কমপ্লেক্স ঘুরে দেখেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি এ এইচ এম কামরুজ্জামান।