ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সমাজ মাদকমুক্ত করতে চাই: জামায়াত নেতা এমরুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 24, 2025 - 7:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 302 বার

আরিফ রববানী ময়মনসিংহ:সমাজের সকল স্তরে মাদকের ব্যপক বিস্তার হয়েছে। পাড়া-মহল্লায় ছোট-বড় সকলের কাছে মাদক এখন খুব সহজলভ্য হয়ে গিয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছত্রছায়ায় মাদকের প্রভাব দেশের সকল যায়গায় যেভাবে ছড়িয়ে পরেছে তা এখনো বিদ্যমান। মাদক কারবারিদের শুধু মাথা পরিবর্তন হইছে, পুরাতন যায়গা একই শ্রেণীর নতুন কিছু মুখ এসেছে।

এভাবে সমাজ চলতে থাকলে জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর ও জামায়াত মনোনীত ময়মনসিংহ -৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

সোমবার(২৩ জুন) আকুয়া মোড়লপাড়া নগরীর ২৭ নাম্বার ওয়ার্ড এ গণসংযোগকালে জনগনের উদ্দেশ্য এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন এ ভঙ্গুর, ঘুনে ধরা সমাজ আমাদেরই পরিবর্তন করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ আমাদেরকেই গড়ে দিতে হবে।তার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যোগ লোক কে আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে হবে।

মাদককে প্রশ্রয় দেয় এমন লোক যত লোভ দেখাক না কেন তাদের সমাজের দায়িত্ব দেওয়া যাবে না।
তিনি বলেন যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ গঠনের দায়িত্ব পায় তাহলে অতি অল্প সময়ের মধ্যে সমাজ থেকে মাদক দূর হবে। মানুষকে কর্মমুখী করা হবে, রাষ্ট্রীয় ভাবে সকলের কাজের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন যারা অলস সময় কাটায়, কোন কাজ করেনা তারাই মূলত মাদক,চুরি,ছিনতাই এসবের সাথে জড়িত। যখন তারা কাজ করবে তখন এসব অপরাধ এমনিতেই কমে আসবে।

এসময় তিনি আগামীর সুন্দর ময়মনসিংহ সদর গড়তে সকলের দুয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি জনাব আব্দুল বারী, ময়মনসিংহ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি জনাব আল-আমীন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।