ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 25, 2025 - 12:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মোঃ নাসিম,  নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে কৃষকদের  মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২/২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারের উদ্বোধন করা হয়।

আজ (২৫ জুন) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ অফিসের কর্কমকর্তা ও র্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এই আমন মৌসুমে  কৃষক জনপ্রতি ১০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫কেজি আমন ধানের বীজ দেওয়া হয়।
সর্বমোট ২ হাজার ৭শত কৃষকে এই কৃষি প্রণোদনা দেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।