ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 26, 2025 - 2:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃ“এসো মাদক পরিহার করি, দেশ বদলাই পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসনের সহায়তায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহুল সেনের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা কারা পরিদর্শক বজলুর হুদা, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, এবং বীর মুক্তিযোদ্ধা এম. এ. আলাউদ্দিন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে জাতিকে রক্ষা করতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সুরক্ষায় রাখতে সবাইকে সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।