ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুইজন আটক ৩৯০ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 26, 2025 - 2:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরীফুল হকের ছেলে ইকবাল জাহেদী মিজু (৩৫) এবং কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৪)।

ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সোনাহাট ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।