ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জোরপূর্বক জায়গা দখল ও মিথ্যা সংবাদ প্রচারের দাবীতে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 1, 2025 - 1:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক:রাঙ্গুনিয়া উপজেলায় লালানগরে ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল ও মিথ্যা সংবাদ প্রচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ছোট ভাই রবিউল আবছার বাচু। সোমবার (৩০ জুন) ধামাইরহাট বাজারে এ সম্মেলন করেন তিনি।

এসময় তিনি বলেন, শামসুল আলম প্রকাশ সোনা মিয়া, আবদুর সত্তার প্রকশ চরইয়ে, মো. ইউনুচ প্রকাশ ইনিয়া তিনজনই সম্পর্কে আমার ভাই হয়। তারা আমার কেনা পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আবার নিজের বলে দাবি করে আসছেন। এ নিয়ে থানায় অভিযোগ করা থাকলেও তারা থানার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সর্বশেষ রোববার

জোরপূর্বক সন্ত্রাসী এনে জায়গা দখলে করে নেয়। এসময় আমরা এগিয়ে এলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। তাছাড়া তারা এ নিয়ে ফেসবুকে মিথ্যা সংবাদও প্রচার করেন। এতে আমার পরিবারের চরম সম্মানহানি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ সিকদার প্রমুখ।
এ বিষয়ে জানতে রাঙ্গুনিয়া মডেল থানার তদন্তাধীন এসআই মিজানুর রহমানকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
ইসমাঈল হোসেন ,রাঙ্গুনিয়া ,চট্টগ্রাম
৩০-০৬-২০২৫ইং, ০১৮৬৭২৯১০৩৩