ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ পঞ্চগড়ে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 1, 2025 - 1:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে অতি দরিদ্র ও হতদরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিক্রির লক্ষ্যে ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। আবেদনকারীদের সরাসরি উপস্থিতিতে এই লটারির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক সীমা শারমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

লটারিতে মোট ১২৯টি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ১০৯টি আবেদন চূড়ান্ত করা হয়। এই ১০৯ জন আবেদনকারীর নাম একটি বাক্সে রেখে উন্মুক্তভাবে লটারির মাধ্যমে প্রতি ওয়ার্ডে একজন করে ডিলার নির্বাচিত করা হয়।

নির্বাচিত ব্যক্তিরা হলেন:
১ নং ওয়ার্ড – গোলাম মোস্তফা
২ নং ওয়ার্ড – মো. সোলায়মান
৩ নং ওয়ার্ড – মো. মখলেছুর রহমান
৪ নং ওয়ার্ড – আব্দুল খালেক
৫ নং ওয়ার্ড – আব্দুল হালিম
৬ নং ওয়ার্ড – আতিকুজ্জামান
৭ নং ওয়ার্ড – এমদাদুল হক
৮ নং ওয়ার্ড – একরামুল হক
৯ নং ওয়ার্ড – মাজাহারুল ইসলাম

জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক জানান, “খাদ্য বিভাগের নির্ধারিত বিধিমালা অনুসরণ করে লটারির মাধ্যমে সচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ নিয়ম লঙ্ঘন করলে তার ডিলারশিপ বাতিল করা হবে।

লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগে আবেদনকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রশাসনের স্বচ্ছ প্রক্রিয়া সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে। এতে খাদ্য সহায়তা কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।