ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া রাজাভূবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 2, 2025 - 7:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক :রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাভূবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জাহেদ আহমেদ সিকদার। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল আলম, শিক্ষক প্রতিনিধি রতন কান্তি পাল ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে পরিচালনা পর্ষদের সভাপতি বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা পরিদর্শন করেন।