ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় একদিন পর পুকুরে মিলল রানার মৃত্যু দেহ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 7, 2025 - 1:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা দিনাজপুর,দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।   ওবায়দুলের ছেলে রানা ইসলাম।

রবিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে বাড়ির পাশের মোকসেদুলের পুকুরে মরদেহটি দেখতে পান পরিবারের সদস্যরা।

রানার পরিবার জানায়, গত শনিবার (৫ জুলাই) দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফেরে মৃত্যু রানা। এরপর গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি রানা। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। রবিবার সকালে পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়, পরে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

রানার বাবা ওবায়দুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্ত্রী বলেছিল রানা গোসলে গিয়েছে, কিন্তু সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন, বন্ধুদের বাসায় এবং পুকুরে অনেক খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে।

এলাকাবাসী বলেন,  যেই পুকুরে রানার মরদেহ পাওয়া গেছে সেখানে পানি ছিল মাত্র কোমর পর্যন্ত, এবং রানা ছিল সাঁতার জানা। তাদের দাবি, এই মৃত্যু রহস্যজনক।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।