ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 11, 2025 - 6:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

মোঃ লায়ন ইসলাম, খানসামা দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে সরকারিভাবে তাদের পুনর্বাসনে এ সহায়তা প্রদান করা হলো।