বিমান বিধ্বস্তে মির্জাপুরের ৮ম শ্রেণির ছাত্র তানভীর হোসেন নিহত
মো. রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ বিমান বিধ্বস্তে ঢাকায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে টাঙ্গাইলের মির্জাপুরের ৮ম শ্রেনীর ছাত্র তানভীর হোসেন নিহত হয়েছে।
সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার বড় ছেলে। তানভীরের ছোট ভাই তাসরীফ হোসেন মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বিমান বিধ্বস্তের সময় সে বাসায় চলে আসায় প্রাণে বেঁচে যায়।
জানা গেছে, ১০ বছরের বেশি সময় ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুবেল উত্তরা এলাকায় বসবাস করেন। তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম ও সজীব গণমাধ্যম বলেন, সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়।
দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে আসে। কোচিং থাকায় তানভীর স্কুলে থেকে যায়। বিমান বিধ্বস্তের পর তানভীরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমান বিধ্বস্তে তানভীর নিহত হওয়ায় মির্জাপুর উপজেলা প্রসাশনসহ ভাতগ্রাম নয়াপাড়া বাসী গভীর শোক প্রকাশ করেন। আজ মঙ্গলবার সারাদেশব্যাপী সকল মসজিদে ও ধর্ম উপসানলয়ে সকল শহীদ শিশুদের জন্য বিশেষ দূয়া ও প্রার্থনার জন্য বলা হয়েছে।








