ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 22, 2025 - 6:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

স্নিগ্ধ খন্দকার, স্টাফ রিপোর্টার :সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে “মিথ্যা অপপ্রচার”, এবং জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।

সোমবার বিকেলে শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির সদস্য শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, জেলা শ্রমিকদলের সভাপতি রাজিউর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, মিথ্যা মামলা, গুম, খুন, এবং নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণের প্রতিবাদে সারাদেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। তারই অংশ হিসেবে আজকের এ কর্মসূচি পালন করা হয়েছে।”

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিও জানান।

এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা।