ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠির রাজাপুরে অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 5, 2025 - 11:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন এলাকায় খাল ও বিলে অভিযান চালিয়ে ২২ টি চায়না দোয়ারি জাল, ৪ টি ভেসাল এবং উপজেলার পুটিয়াখালি বাজারের তিনটি দোকান থেকে প্রায় ৮ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (৪ আগষ্ট) সকাল থেকে এ অভিযান পরিচলনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল। এ সময় অভিযানে থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারিরা অংশ নেয়।

উপজেলার বিভিন্ন খাল ও বিলে কিছুদিন ধরে অবৈধভাবে চায়না দুয়ারি জাল ব্যবহার করে একশ্রেণির অসাধু ব্যক্তি মাছ নিধন করে আসছিল এবং উপজেলার পুটিয়াখালি বাজারে তিনটি দোকানে অবৈধ কারেন্ট মজুদ করে তা অসাধু মাছ শিকারিদের কাছে বিক্রয় করছিলো একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্তরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য গৌতম মন্ডল বলেন, “চায়না দুয়ারি জাল আইনত নিষিদ্ধ। এটি মাছের প্রজনন ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করে। জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি এ ধরনের আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।”