ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় আমার দেশ পাঠক মেলার দোয়া ও আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 9, 2025 - 3:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 219 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রম) সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এর মা অধ্যাপক মাহমুদা বেগম এর স্মরণে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের রাঙ্গুনিয়া আমার দেশ পাঠক মেলার আয়োজনে গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার রাঙ্গুনিয়ার সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল আবছার তালুকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক ও বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, এডভোকেট এহসানুল হক, এডভোকেট মুহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, জাহেদ সিকদার, সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, এডভোকেট সরোয়ার কামাল, অধ্যাপক সুদর্শন বডুয়া, অধ্যাপক মিজানুর রহমান শাহীন, অধ্যাপক আনিসুল হক, চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কলিম হোসেন, এস এম মহিউদ্দিন বাবু প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ রব্বানী।