ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দু”টি বসতবাড়ি ভস্মিভূত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 10, 2025 - 3:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দু”টি বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, মূল্যবান কাগজপত্র ও বিভিন্ন মালামাল সহ প্রায় সাত লাখ টাকার সম্পদ পুড়ে যায়। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারটায় উত্তর পদুয়ায় এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সারাশিয়া গ্রামে জনৈক ওসমানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুই সহোদর মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ ওসমানের দু”টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় গ্রামবাসী প্রায় আড়াই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে পরিবার নিয়ে মানবেতর দিনাতিপাত করছে বলে জানা গেছে।