ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরাণীগঞ্জ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীর পালিত ।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 15, 2025 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী এর উপলক্ষে এক দোয়া মোনাজাত আয়োজন করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। দোয় মোনাজাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিকারীটোলা কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে দোয়া মোনাজাতে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, হাজী মোহাম্মদ মোজাম্মেল , মনিরুল হক মনির যুবদল নেতা মাসুদ রানা,আরিফুর রহমান মিন্টু, স্বেচ্ছা সেবক দলের নেতা ওয়ালীউল্লাহ সেলিম, শ্রমিক দলের নেতা আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী এর উপলক্ষে মডেল থানাস্থ মসজিদে মসজিদে জুম্বার নামাজ শেষে মিলাদ, দোয়া ও তোবারকের ব্যবস্থা করা হয়।