ফেসবুকে মিথ্যা প্রচারের প্রতিবাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ দখলের অভিযোগ রয়েছে বলে শাওন আমিন নামে একটি ভুয়া আইডি থেকে ১৪-০৮-২৫ ইং ফেসবুক আমার নামে অপ্রপচার চালিয়ে যাচ্ছে।
এমনতাবস্থায় ঠাকুরগাঁও সদর বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আমিনুল হক সরদার ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন বলেন আমাদেরকে জড়িয়ে মিথ্যা অপ্রপচার চালিয়ে ক্ষুন্ন করা হচ্ছে আমাদের ও আমাদের পরিবারের সুনাম। যার সাথে আমরা জড়িত ছিলাম না। আমাদেকে মিথ্যা ফেসবুকে ভুয়া পোস্ট করে অপপ্রচার এর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমাদের যে সম্পৃক্ততা বলা হয়েছে- তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত, ভিত্তিহীন, অবাস্তব ও কল্পনা প্রসূত।
আমরা মনে করি, আমাদেরকে সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত এমন কারো দ্বারা প্ররোচিত হয়ে এ ধরণের একটা অপপ্রয়াস চালানো হয়েছে। কোন রকম যাচাই-বাছাই ও সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা ব্যতিরেকে এমন একটি মিথ্যা ও বানোয়াট ভুয়া ফেসবুক পোস্ট-অত্যন্ত দুঃখজনক।
আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই ভুয়া পোস্ট ডিলিট করা না হলে আমার মান সম্মান হানি করায় বাদীর বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য হবো।








