ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 18, 2025 - 8:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. খোকা মিয়া সে চুড়খাই এলাকার
আব্দুল খালেক মিয়ার পুত্র।

১৬ আগস্ট (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, কোতোয়ালি থানার অফিসার মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে তাকে গাজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এই সফল অভিযানে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, চুড়খাই এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী মিয়াকে এক কেজি গাঁজাসহ খোকা মিয়াকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।