ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে হেফাজতে ইসলামের মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 18, 2025 - 9:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা কারী ওসমান গনী এবং সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

মতবিনিময় সভায় নবগঠিত কমিটির কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয়। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হয়।