ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 18, 2025 - 9:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার
নওগাঁ প্রতিনিধিঃ“অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে মাছ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় ও সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, জুলাই সম্মুখ আহত যোদ্ধা নাহিদ হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#