ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নসরুল হামিদ বিপু বাগান বাড়ি,গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 20, 2025 - 7:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি : নদীর জায়গা দখল করে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু)গড়ে বাগান বাড়ি,গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

আজ বুধবার সারাদিন’ব্যাপী দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল বুড়িগঙ্গা নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে নদীর প্রায় ২
একর জায়গা সহ নদীর পাড়ে থাকা তিনটি দোকান ঘর দখলমুক্ত করে সংস্থাটি।

বিআইডব্লিউটিএ’র যুগ্নপরিচালক মোস্তাফিজুর রহমান জানান। বিজ্ঞ আদালতে ২০০৯ সালে, আইনজীবী মঞ্জুর মোর্শেদ রিট করেন,এরই ধারাবাহিকতায় নদীর সীমানা এবং পিলার নির্ধারণে,জেলা প্রশাসকের দিক’নির্দেশনায় আজকে এই অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন। বিআইডব্লিউটিএ,অন্যান্য কর্মকর্তা,সহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী।