আলোকিত সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসাথে কাজ করার আহবান ওসি শিবিরুলের
আরিফ রববানী, ময়মনসিংহ : কোতোয়ালি মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করতে বিট পুলিশিং বাড়ি বাড়ি, আলোকিত সমাজ গড়ি”— এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) শহরের কলেজ রোড এলাকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলোকিত সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসাথে কাজ করার আহবান জানিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম বলেন, “বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করতে চাই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যক্রম চালু করা হয়েছে।”
ওসি আরও উল্লেখ করেন, অ’প’রা’ধ দ’ম’ন, মা’দ’ক’মু’ক্ত সমাজ গঠন, চু’রি-ছি’ন’তা’ই প্র’তি’রো’ধসহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিট পুলিশিং কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়মিত চালু থাকলে এলাকার অ’প’রা’ধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।








