ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শুভাঢ্যা খালকেএকটি প্লাস্টিকের খাল বলা চলে – উপদেষ্টা রেজওয়ানা হাসান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 26, 2025 - 6:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: পরিবেশবান ও পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ান হাসান বলেছেন শুভাঢ্যা খালকে একটি প্লাস্টিকের খাল বলা চলে।

এই শুভাঢ্যা খালটি পুনঃ খননের দায়িত্ব সেনাবাহিনী পেয়েছে এজন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই । সেনাবাহিনী এই খালটিকে পুনঃ খননকাজ করে একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি করবে । আর যাতে কেউ অবৈধভাবে এই খালটি দখল করতে না পারে সেজন্য খালের দুই পাশে ভালো করে ঢালাই দিতে হবে । আমাদের সময় খুব কম। আমরা কাজ শুরু করলেও কাজটি হয়তো শেষ করে যেতে পারবো না ।কাজ শেষ করার আগে আমরাও আপনাদের সারিতে এসে বসবো । তিনি আজ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালকে পুনঃ খনন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন। কেরানীগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা সিরাজদিখানে আমার জন্মস্থান আমি এই এলাকার লোক। এই খাল দিয়ে আমি অনেক যাতায়াত করেছি এক সময় ।

খননের কাজ শেষ হওয়ার আগে আমাদের দায়িত্ব শেষ হলেও আমি এই খাল দেখতে পারব কারণ এখান দিয়ে আমি যাতায়াত করব । তিনি আরো বলেন কোন ভূমিদস্যু খাল দখল করতে আসলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। একটা সুবিধা আছে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা গার আছে কেউ এই খালে দখল করতে আসলে তারা কেরানীগঞ্জ কারাগারে থাকতে পারবেন । এই খালে একসময় মানুষ যাতায়াত করতে পারতো মাছ পাওয়া যেত বিভিন্ন লোকের বিভিন্ন কর্মসংস্থান ছিল কিন্তু খালটি ভরাট করার কারণে এই এলাকার মানুষ অনেক সমস্যায়ে রয়েছে।

খালতির কোন পুনঃখনন হলে এলাকাবাসী অনেক উপকৃত হবে । তবে এই খালটি পুনঃখননের সময় এলাকাবাসীর সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে সর্ববিষয় । এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত । পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এনায়েতুল্লাহ চৌধুরী । ঢাকা রেঞ্জ ডিআইজির রেজাউলকরিম মল্লিক । ঢাকা জেলা প্রশাসক মোঃ তানভীর আহমেদ । কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রীনাথ ফৌজিয়া সহ। কেরানীগঞ্জ উপজেলা বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের প্রশাসক ও এলাকাবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।