ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে অনলাইন নেক্সজেন ড্রিম এর শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 30, 2025 - 4:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 205 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ  টাঙ্গাইলের মির্জাপুরে দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনলাইন  নেক্সজেন ড্রিম ন্যাশনাল টিম টাঙ্গাইল এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) বিকাল ৪ টায় বার্ডস এ এন্ড জেট সংলগ্ন, গোড়াই মোমিন নগর এলাকায় সখিপুর রোডে আছিয়া কমপ্লেক্সের নিচ তলায় এই অনলাইন প্রতিষ্ঠানের আয়োজন করা হয়।

মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আ.গফুর আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গোড়াই অফিস ম্যানেজার এমডি রাবু মিয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিটি অফিস ম্যানেজার মোঃ রায়হান আলী।

এই অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন, আন আলিসা এক্সক্লুসিভ গ্রুপ (ইংল্যান্ড প্রবাসী)।

অল্প কয়েকদিনের ব্যবধানে প্রতিষ্ঠানটি ব্যাপক সারা ফেলেছে।  নারী পুরুষ এবং তরুন উদ্যোক্তারা জব ১, থেকে জব ৪ পর্যন্ত লেভেলে কাজ করছে।

বর্তমানে উপজেলা পর্যায়ে  প্রতিষ্ঠানটির ৪৩২ জন মেম্বার রয়েছে । সরাসরি অফিস কিংবা মেম্বারশীপদের কাছ থেকে এই অনলাইন ব্যবসায় যুক্ত হতে পারবেন।

ইতোমধ্যে এই প্রতিষ্ঠানে থেকে  বিশেষ সম্মানে ভূষিত করেছেন। তারমধ্যে

সুপারভাইজার হয়েছেন মাওলানা মুফতি জাকারিয়া হোসেন ও  সুমন তালুকদার।  জব ৪ এর যারা সম্মানিত হয়েছেন, মোজাম্মেল  হক,  খোকন মন্ডল,  শ্রী তপন কুমার,  মোঃ হাবিবুর রহমান হাবিব,  মনারুল হোসেন মনার ও রবিউল।

মাওলানা মুফতি জাকারিয়ার বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয় এবং উপস্থিত সকলকেই মিষ্টিমূখ করানো হয়।