মান্দায় ওয়ার্ড বিএনপি’র পরিচিতি,৩১ দফা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ওয়ার্ড বিএনপি’র পরিচিতি সভা ৩১ দফা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৌজা পুরাকীর্তি মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মন্ডল এর সঞ্চালনায় ও ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিন সরদার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহসভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউন নবী হুদা, উপজেলা বিএনপি’র সদস্য মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল সহ অনেকে।








