ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর জাতীয়বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 4, 2025 - 2:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

মো:নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিনের উদ্যোগে গোমস্তাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

রহনপুর এবি স্কুল সরকারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে রহনপুর পুরাতন বাজার নিমতলায় পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন,৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জজ,,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ,সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।