ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 6, 2025 - 2:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার
 নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুব সভাপতি আবদুর রহমানের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মাওলানা মাছির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯, নওগাঁ-৪ মান্দা আসনে এমপি পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও ৩ নং পরানপুর ইউপি সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইলিয়াস খান, সাবেক শিবির নেতা অ্যাডভোকেট আবদুল হালিম সাব্বির, মাওলানা নিয়াজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী,সহ-সেক্রেটারি তৈয়বুর রহমান, যুব জামায়াত নেতা খায়রুল বাশারসহ প্রমূখ।