ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নবীজির রাজনীতি অনুসরণ হবে স্বস্তির ও শান্তির -কাজী আবুল খায়ের মুসলিম লীগ মহাসচিব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 6, 2025 - 3:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 272 বার

ঢাকা : আজ (০৬ সেপ্টেম্বর২০২৫) বেলা তিনটায় বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিতদলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সৈয়দ আব্দুল হান্নান নূরের সভাপতিত্বে বাংলামটরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেনশেষ নবী হযরত মুহাম্মদ (সঃ) শুধু একজন ধর্ম প্রচারকই ছিলেন নাতিনি ছিলেন ৬২২ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্র প্রধানমুসলিম সেনাবাহিনীর প্রথম প্রধান সেনাপতি এবং প্রধান বিচারপতি। যে কোন পরিস্থিতিতে রাষ্ট্রপ্রধানরা নবীজির জীবনীর ভেতরই রাজনৈতিক সংকটের সমাধানও খুঁজে পাবেন। বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ প্রেরিত হযরত মুহাম্মদ (সাঃ) কে শুধু একজন নবী ও ধর্ম প্রচারকের গণ্ডিতে আবদ্ধ না রেখে তার সার্বজনীন শিক্ষা এবং রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনাচারকে অনুসরণ করলে তা হবে বিশ্ব মানবতার জন্য কল্যাণেরসমৃদ্ধিরস্বস্তির এবং নিরবচ্ছিন্ন শান্তির।

 

প্রধান আলোচক দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেনমহানবীর নির্দেশনায় প্রণীত হয় বিশ্বের প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান মদিনা সনদ যা তার রাজনৈতিক দূরদর্শিতার এক উজ্জ্বল দলিল। মক্কার পৌত্তলিক কুরাইশদের সঙ্গে হুদাইবিয়া সন্ধি ছিল তার অসামান্য কূটনৈতিক প্রজ্ঞার নিদর্শন। বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে মক্কা বিজয় ছিল তার সামরিক কূটনীতির অনন্য কৃতিত্ব যা বিশ্বের সমর ইতিহাসে বিস্ময়কর এক ঘটনা রূপে স্বীকৃত। নবীজির রাজনৈতিক কর্ম জীবনের এসব ঘটনা পর্যালোচনা করলে বর্তমান গণঅভ্যুত্থান পরবর্তী জটিলতর পরিস্থিতিতেও রাজনৈতিক সংকট সমাধানের উপায় বেরিয়ে আসবে।

 

আলোচনায় আরো অংশগ্রহণ করেনদলীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জি. গিয়াসউদ্দিন আহম্মদ চৌধুরীশেখ এ সবুরসহ-সভাপতি বি.এম নিজামঅতিঃ মহাসচিব কাজী এ.এ কাফী ও মাকসুদুর রহমানসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) মাহবুবুর রহমান ভূঁইয়াপ্রচার সম্পাদক মামুনুর রশীদদফতর সম্পাদক মোজাক্কের বারীকেন্দ্রীয় নেতা তাজুল ইসলামএম.এ জিন্নাহ মানিকশফিকুল ইসলাম জাবেদমাওলানা আব্দুল মতিনমাহমুদ হাসাননিরুপমা ইয়াসমীন, মো: নুরুল হুদা প্রমুখ। আলোচনা শেষে নবীজির প্রতি দরূদ পাঠসহ মুসলিম বিশ্বের ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।