ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বিশাল জনসভায় যুবদল নেতা মুরাদ চৌধুরী- ‘তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 11, 2025 - 2:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 250 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য, মানবিক ও সম্প্রীতির রাঙ্গুনিয়া গড়ার লক্ষ্যে বিশাল জনসভা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, “তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ। তিনি বাংলাদেশে সাম্য, মানবিক ও সম্প্রীতির রাজনীতি করে যাচ্ছেন। সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই এই আয়োজন। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। সেজন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।”

জনসভায় প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাস্মদ মহসিন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল এর সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

রাঙ্গুনিয়ার নেতৃত্ব প্রসঙ্গে এস এ মুরাদ চৌধুরী আরও বলেন, “রাঙ্গুনিয়ার মানুষ এমন নেতৃত্ব  চাই, যে নেতৃত্ব হিংসা প্রতিহিংসা পরিহার করে  জনগণের স্বার্থে কাজ করবে। আপামর জনগণকে সাথে নিয়ে রাঙ্গুনিয়ার সকল শ্রেনী পেশার মানুষের সেবায় নিয়োজিত থাকবে। সকল মানুষের আস্থা অর্জন করতে পারবে, এমন নেতৃত্ব চাই সাধারণ মানুষ।”

এদিকে রাঙ্গুনিয়ায় মুরাদ চৌধুরীর বিশাল জনসভাকে কেন্দ্র করে গোডাউন চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের মিলনমেলা ঘটে। এদিন দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে পৃথক মিছিলসহকারে যোগদান করেন হাজার হাজার নেতাকর্মী। পৃথক এই মিছিলে নেতাকর্মীদের মিছিল-স্লোগানে প্রকম্পিত হয় কাপ্তাই সড়কের আশেপাশের এলাকা।

সমাবেশে আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার বলেন, যারা দলের ক্রান্তিলগ্নে দেশ ও দলের পাশে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন তারাই দলের সম্পদ। অতীতের মতো আগামীতে রাঙ্গুনিয়ার সকল নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে বলে জানান তিনি।”

ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় জনসভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদল এর সাধারণ সস্পাদক এস এ মুরাদ চৌধুরী।

ইসমাঈল হোসেন
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
১১/০৯/২০২৫
০১৮৬৭২৯১০৩৩