ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

“সাংবাদিকতার নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকার নবীকরণের এক মহামিলনমেলা” আগামী শনিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 16, 2025 - 9:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃজাতীয় দৈনিক একুশে সংবাদ—বাংলাদেশের সংবাদপত্র জগতে এক উজ্জ্বল নাম। দীর্ঘ ২৩ বছরের নিরবচ্ছিন্ন পথচলা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাহসী কলম আর পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে আজ এটি দেশের সাংবাদিকতার এক প্রিয় ঠিকানা।

এই গৌরবময় যাত্রার সাফল্যকে স্মরণীয় করে রাখতে এবং আগামী দিনের অঙ্গীকারকে শক্তিশালী করার প্রত্যয়ে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনের এস. রহমান হলে আয়োজিত হতে যাচ্ছে একুশে সংবাদ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংবাদকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী, শিক্ষাবিদ, রাজনীতিক, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে উদযাপন কমিটি জানিয়েছে।

একুশে সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জি এম ফারুক হোসেন এবং সহযোগী সম্পাদক এম এ ছবুর বলেন—“২৩ বছরের এ যাত্রা শুধু একটি সংবাদপত্রের ইতিহাস নয়, বরং সমাজ, গণতন্ত্র ও জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার এক অনন্য দৃষ্টান্ত। এ আয়োজন হবে আনন্দের পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতার অঙ্গীকার পুনঃনবীকরণের এক মহামিলন।”

এদিকে উদযাপন কমিটির পক্ষ থেকে সাবেক ব্যুরোচিফ ও বিশেষ প্রতিনিধি এম এ আজিজ কিরণ এবং বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রুবেল জানিয়েছেন—“আমাদের পাঠক, শুভানুধ্যায়ী ও অতিথিদের উপস্থিতি আগামী দিনের নির্ভীক সাংবাদিকতা ও সঠিক সংবাদ পরিবেশনে একুশে সংবাদ পরিবারকে আরও অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানের সময়সূচিঃতারিখ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫,,সময়: বিকেল ৩.০০টা
স্থান: এস. রহমান হল, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তন, চট্টগ্রাম।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা, পুরস্কার প্রদানসহ থাকবে সাংবাদিকতা ও গণমাধ্যমের ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়।

২৩ বছরের পথচলাঃ-২০০২ সালে সূচনার পর থেকে একুশে সংবাদ নিরলসভাবে জনগণের পক্ষে কথা বলেছে। দুর্নীতি, অন্যায়, সামাজিক বৈষম্য, মানবাধিকার লঙ্ঘনসহ নানা জাতীয় ইস্যুতে এর নিরপেক্ষ ও সাহসী ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়েছে। অনলাইন এবং প্রিন্ট উভয় মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে এটি আজ একটি বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।

জাতীয় দৈনিক একুশে সংবাদ পরিবার সকল সংবাদপ্রেমী, শুভানুধ্যায়ী ও পাঠককে এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ ভাগাভাগি করার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।