সখীপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
সখীপুর (টাংগাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে আইন না মেনে, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পৌর এলাকার কাঁচা বাজার সড়কে ও গার্লস স্কুল সড়কের মেসার্স অনন্ত সুব্রত স্টোর ২ হাজার, সাহা স্টোর ৩ হাজার, ভাই ভাই স্যানেটারি ৩ হাজার,নুপুর এন্টারপ্রাইজ ৩ হাজার ,শশী জেনারেল স্টোর ২ হাজার, সাদিয়া এন্টারপ্রাইজ ৩ হাজার ও মেসার্স আল ফাহাদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ও সতর্ক করা হয়।
সখীপুরের সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) শামসুন নাহার শিলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আইন না মেনে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, প্লাস্টিকের বস্তায় চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী মজুদ ও দৃশ্যমান স্থানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় মোট ৭ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সখীপুরে সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) শামসুন নাহার শিলা জানান, আজ প্রাথমিকভাবে সাতটি দোকানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। পুনরায় আইন অমান্য করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








