ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৃত্যুদন্ড প্রাপ্ত  পলাতক আসামী র‌্যাব- ৮ ও র‌্যাব-৪, সিপিএসসি, মিরপুর কর্তৃক গ্রেফতার।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 17, 2025 - 10:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ ক্যাম্প ও র‌্যাব-৪, সিপিএসসি, মিরপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর শাহ আলী তানিয়া জুয়েলার্স, বাসা-২/১, ব্লক-এ, রোড-৫, মিরপুর-১ এর সামনে হতে বিশেষ  অভিযান পরিচালনা করে বরগুনা জেলার নাঃ শিঃ নিঃ দমন মামলা নং-৩৯/০৯ ধারাঃ ১১(ক) এর মৃত্যুদন্ড প্রাপÍ আসামী মোঃ ছলেমান (৪৮) পিতা- ছাদেম আলী মীর সাং- জাকিরতবক, থানা- তালতলী জেলা বরগুণা পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৮ ও র‍্যাব-৪।
গোপন সংবাদের তথ্যর ভিত্তিতে জানা যায় উক্ত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ছলেমান ঢাকা মিরপুর -১ এ অবস্থান করছে। এসময় পটুয়াখালী র‍্যাব-৮ ও র‍্যাব-৪ এর বিশেষ অভিযানে ঐ এলাকা ঘেরাও পূর্বক তাকে আটক করা হয়।
উক্ত গ্রেফতাকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুণা জেলার তালতলী থানায় উক্ত আসামীকে হস্তান্তর করা হয়।
এ ব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ রাশেদুল আহসান বলেন,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।