মির্জাপুরে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৩ দিন পর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ মির্জাপুরে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৩ দিন পর লাশ উদ্ধার। বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়ে খালের কচুরিপানা সরাতে পানিতে ডুবে যায় ফালু মিয়া (৫৮) নামের ঐ ব্যক্তি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী ২ দিন সকাল সন্ধা পর্যন্ত খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাইনি। আজ বৃহস্পতিবার সকালে খোঁজাখুজি কারার সময় পৌনে ৮ দিকে যেখানে ডুবেছিল তার পাশেই কচুরিপানার মধ্যে লাশ ভেসে ওঠে।
মঙ্গলবার সকাল সারে ৬ টার দিকে বাড়ির পাশে খালের মধ্যে নিখোঁজ হয় সে। নিহত ফালু মিয়া ওই এলাকার ইলিম উদ্দিনের বড় ছেলে। তিনি মির্জাপুর বাজার রোডে সামছু সুপার মার্কেটের পিছনে চায়ের দোকান করতেন। এক পুত্র ও কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।
তার মৃত্যুতে পরিবার ও গ্রাম বাসীর মধ্যে শোকের মাতম বইছে। আজ সকাল সারে ৯ টায় পোষ্টকামুরী বাসটার্মিনাল মাঠে তার জানাজা শেষে সামাজিক কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।








