কেরানীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরামে এ সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কমিটির
বিভিন্ন সদস্য, উপজেলার ১৪৯টি পূজা মন্ডবের সভাপতি -সাধারণ সম্পাদকগন, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা বিএনপির নেতৃবৃন্দ ও কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। সভায় হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন তাদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে এই ব্যাপারে তাদেরকে কিভাবে কঠোর নিরাপত্তাদেওয়া যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সভা শেষে ১৪৯টিপূজা মন্ডপের কমিটির সভাপতির হাতে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।








