ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আঠারো মাসের মধ্যে ১ কোটি কর্মযজ্ঞ হাতে নিয়েছি বললেন, আমীর খসরু মাহমুদ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 2, 2025 - 3:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। আগামী আঠারো মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থানের উদ্যোগ আমরা গ্রহন করেছি। জনগণ যদি আমাদের রায় দেয় তাহলে শিল্প কারখানার শ্রমিকের হারানো কর্মসংস্থান যাতে ফিরে পায় সেই ব্যবস্থা আমরা করব। কোন খাতে কর্মসংস্থান, কত কর্মস্থান হবে তা দেশী বিদেশী শিল্প কারখানায় কর্মসংস্থানের সুযোগ আমরা করব।

এছাড়াও তিনি আরো বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হলে দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

বুধবার (০১ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পুজামন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপে শুভেচ্চা পৌছে দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুভেচ্ছা গ্রহণ করেন কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ।

পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী  বজরায় চড়ে লৌহজং নদী পার হয়ে দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ির পুজামন্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতেশ্বরী হোসমের ছাত্রীদের পরিবেশনায় নবমীর আরতি নাচ উপভোগ করেন।