ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামে এখন টিভি’র রিপোর্টারের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 5, 2025 - 7:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

নজরুল ইসলাম,ফেনী জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক পারভেজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেনীতে মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় সাংবাদিকরা।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, জজকোর্ট ও আদালত প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া। বক্তব্য রাখেন সাংবাদিক এনএন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ আবদুল হান্নান ও নাজমুল হক শামীম প্রমুখ।

বক্তারা বলেন, “দেশের গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে কাজ করতে চায়। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন কর্মসূচির সঞ্চালনায় ছিলেন এখন টিভির ফেনী প্রতিনিধি সোলায়মান ডালিম।